ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৭ রানে অলআউট বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেকে নিজের সামর্থ্যের আভাস দিয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে নাম লিখিয়েই তিনি পৌঁছে যান ব্যক্তিগত ৪৬ রানে। ফিফটির দিকে এগিয়ে যাওয়ার পথে প্রয়োজন ছিল আর মাত্র চারটি রান। তবে রোস্টন চেসের বলকে সীমানার বাইরে পাঠাতে গিয়ে বড় শট খেলেন অঙ্কন। তার ব্যাট বল মিস করতেই স্টাম্পে আঘাত করে বল। হতাশায় কিছুটা সময় পিচেই দাঁড়িয়ে থাকেন এই তরুণ ব্যাটার। অভিষেক ইনিংসে ৭৬ বল খেলে ৩টি চার মারেন অঙ্কন।
তবে শুধু অঙ্কন নয়, ধীরগতির ব্যাটিংয়ে বাংলাদেশের অন্য ব্যাটাররাও ব্যর্থতার ছাপ রেখেছেন। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো রকমে ২০০ রানের গণ্ডি পার করে বাংলাদেশ। ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০৭ রান, যার বড় অবদান তাওহিদ হৃদয়ের ধীর গতির ফিফটি।
টপ অর্ডারে শুরুটা ছিল হতাশাজনক। তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার মাত্র ৮ রানের মধ্যেই ফিরে যান। এরপর শান্ত ও হৃদয় ৭১ রানের জুটি গড়লেও তা ছিল অত্যন্ত মন্থর। শান্ত করেন ৩২ রান, খেলেন ৬৪ বল। হৃদয় করেন ৯০ বলে ৫১ রান, যাতে ছিল মাত্র ৩টি চারের মার। ৩০ ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে মাত্র ১০০ রান!
শেষদিকে রিশাদ হোসেন একটু গতি আনেন ব্যাটে। মাত্র ১৩ বলে ২৬ রান করেন ২টি ছক্কা ও ১টি চারে, স্ট্রাইক রেট ২০০। তার ছোট্ট ঝড়ো ইনিংসই বাংলাদেশের স্কোরকে ২০০ পার করায় সহায়তা করে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন জেইডন সিলস, তিনি নেন সর্বোচ্চ ৩ উইকেট।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’