ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিতর্ক নিয়ে মুখ খুললেন জাহিদ হাসান
বিনোদন ডেস্ক: অভিনেতা জাহিদ হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রনায়ক শাকিব খান ও তার নামের আগে ব্যবহৃত ‘মেগাস্টার’ উপাধি নিয়ে মন্তব্য করে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দেন। তার মন্তব্যকে ঘিরে শাকিব ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন এই গুণী অভিনেতা।
সম্প্রতি এক টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে জাহিদ হাসান বলেন, আমার বক্তব্য যেভাবে বলা হয়েছিল, সেভাবে না বললেও পারতাম। কিন্তু আমার কথাগুলোকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রথমত, যারা এটি করেছে, তারা ঠিক করেনি।
তিনি আরও বলেন, আমি শুধু বোঝাতে চেয়েছিলাম—একজন বড় তারকার নামের আগে অতিরিক্ত বিশেষণ না জুড়লেও চলে। কিন্তু সেটি এমনভাবে ছড়িয়ে দেওয়া হলো, যেন আমি শাকিবের বিরুদ্ধে কিছু বলেছি—যা একেবারেই ভুল।
শাকিব খান প্রসঙ্গে বলতে গিয়ে জাহিদ হাসান বাংলা চলচ্চিত্রের ভেতরের কিছু বৈষম্যের বিষয় তুলে ধরেন। তিনি উদাহরণ দেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার, যেখানে গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ও আফজাল হোসেনের মতো গুণী অভিনেতারাও অভিনয় করেছেন।
তার ভাষায়, একটা ছবি টিমওয়ার্ক। কিন্তু প্রচারে দেখি কেবল একজনের নাম, বাকিদের নাম নেই। এটা কষ্ট দেয়। প্রোডাকশন বয়েরও অবদান আছে—সে কফি দেয়, আলো ধরতে সাহায্য করে—ওদেরও সম্মান দেওয়া উচিত।
বিতর্কের পর সামাজিক মাধ্যমে কিছু শিল্পী ও মানুষের আচরণে কষ্ট পেয়েছেন বলেও জানান জাহিদ হাসান। আমার কিছু পরিচিত মানুষ এমন মন্তব্য করেছে, যাদের আমি চিনি। তাদের উদ্দেশ্য একটাই—চাটুকারিতা। যেন শাকিবের সিনেমায় কাজ পায়, গান গায়—সব স্বার্থ। এটা কষ্টের।
তবে অভিনেতা নিজের অবস্থানে অনড় থেকে বলেন, আমার যতটা কষ্ট লেগেছে, আল্লাহ নিশ্চয়ই তাদেরও এর অনেকগুণ কষ্ট দেবেন।
অবশেষে তিনি শাকিব খানের কাছ থেকে একটি প্রতিক্রিয়ার প্রত্যাশা প্রকাশ করে বলেন, আমি সবসময় শাকিবের প্রশংসা করেছি, অফ স্ক্রিনেও। আমার মনে হয়, ওর কিছু বলা উচিত ছিল। হয়তো শুনেছে—তবুও চুপ থাকা ঠিক না।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল