ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
তথ্যপ্রযুক্তি খাতে ৬ কোম্পানিতে কমেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
মোবারক হোসেন:শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে ৬টিতে সেপ্টেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে, ৪টিতে বেড়েছে এবং একটি শেয়ার ধারণের তথ্য আপডেট করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমার কোম্পানিগুলো হলো-আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজিস, এডিএন টেলিকম, ইজেনারেশন লিমিটেড, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক-আইএসএন ও আইটি কনসালট্যান্টস।
আমরা নেটওয়ার্ক
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৯ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯১২টি এবং পরিশোধিত মূলধন ৯২ কোটি ৯৮ লাখ টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ২৪.২৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ১.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২.৭৪ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৩.০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪.২২ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
আমরা টেকনোলজিস
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৭ লাখ ০৭ হাজার ৪৪২টি এবং পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৩৩.০৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২.৭৪ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৭.২৫ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ০১ শতাংশ ক্যাশ।
এডিএন টেলিকম
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬টি এবং পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ২৪.৪৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২.১৩ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪২.৮১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১.৯৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.০৭ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
ইজেনারেশন লিমিটেড
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৭ কোটি ৫০ লাখ এবং পরিশোধিত মূলধন ৭৫ কোটি টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ২৬.৭৫ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ৮.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭.৮২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.০৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.৫৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১.৫৮ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।
ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১ কোটি ৯ লাখ ২০ হাজার ৩টি এবং পরিশোধিত মূলধন ১০ কোটি ৯২ লাখ টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ৪০.০১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ১৯.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০.৩০ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ২১.৪৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৮.২২ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ০.৫০ শতাংশ ক্যাশ।
আইটি কনসালট্যান্টস
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১২ কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৬৬৪টি এবং পরিশোধিত মূলধন ১২৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ১৭.৫৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫.৪৫ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫১.০৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.৪৫ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১১ শতাংশ ক্যাশ।
এমজে
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য