ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সনদ বাস্তবায়নে দেরি মানেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা: তাহের
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সনদ বাস্তবায়নে দেরি বা গড়িমসি করা মানেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদের আইনি ভিত্তি এখনো না পেলেও কেন জামায়াত স্বাক্ষর করেছে—এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, এতদিন ধরে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, তার সঙ্গে আমরা একমত হয়েছি বলেই স্বাক্ষর করেছি।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এতে বিলম্ব করা মানে জাতির সঙ্গে প্রতারণা।
প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তাহের বলেন, আমরা বিশ্বাস করি, তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করবেন। তবে নতুন কোনো সংকট যেন তৈরি না হয় এবং কেউ যেন একচ্ছত্র আধিপত্য কায়েম করতে না পারে, সে বিষয়েও আমরা সতর্ক।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান