ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জল ও স্থলপথে মশক নিধন অভিযানের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল ও স্থলপথে একযোগে মশক নিধন অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিধন ওষুধের নমুনা সংগ্রহ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী মশার ওষুধের কার্যকারিতা সরাসরি পর্যবেক্ষণ করেন এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি তদারকি করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠ পর্যায়ে সমন্বয় শুরু হয়েছে। মাঠ পর্যায়ে ছিটানো ওষুধের মান যাচাইয়ে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার মাধ্যমে কার্যকারিতা নিশ্চিত হওয়ার পর পুরোদমে স্প্রে কার্যক্রম শুরু হবে।’
মশক নিধন কার্যক্রমকে আরও গতিশীল করতে খাল ও জলাশয়ে ডিঙি নৌকা ও স্পিডবোট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকার দুই সিটি করপোরেশন যৌথভাবে এই তদারকি কার্যক্রম চালাচ্ছে।
ডিএসসিসি’র প্রশাসক আব্দুস সালাম মশক নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে জানান, শিগগিরই একটি ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু হবে। তিনি বলেন, খালের পাশাপাশি পুকুর ও ডোবা পরিষ্কার করা হবে এবং ব্যক্তিগত মালিকানাধীন জায়গা পরিষ্কার না রাখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনেও মশক নিধন কার্যক্রমের মান যাচাইয়ে অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বিগত সময়ের সমন্বয়হীনতার কথা স্বীকার করে বলেন, এবার সমন্বিত কর্মপন্থার মাধ্যমে কাজ করা হবে। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানও মশার ওষুধের মান নিয়ে জনগণের সংশয় দূর করে দৃশ্যমান ফলাফল দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত