ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
জুলাই সনদের ৫ দফা নিয়ে নতুন প্রস্তাব সালাহউদ্দিনের
নিজস্ব প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই জাতীয় সনদের পঞ্চম দফা সংশোধনের প্রস্তাব দিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সংশোধনী প্রস্তাব প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে সালাহউদ্দিন আহমদ লেখেন, জুলাই জাতীয় সনদের ৫ নম্বর দফাটি নতুনভাবে সংশোধন করা প্রয়োজন। তার ভাষায়, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট বাহিনী’ ও তাদের সহযোগী কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষের ওপর হানাদার বাহিনীর মতো হামলা চালিয়ে নির্বিচারে গণহত্যা করে। তবে জনগণের প্রতিরোধে হানাদারদেরও কেউ কেউ প্রাণ হারায়—যাদের তিনি “গাদ্দার” ও “বিশ্বাসঘাতক” বলে অভিহিত করেছেন। সালাহউদ্দিনের দাবি, জনগণের আদালতে তাদের বিচার ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, তাই তাদের বিষয়ে আর আলাদা বিচার প্রয়োজন নেই।
তিনি প্রস্তাবিত সংশোধনী দফাটি তুলে ধরে লিখেন,“গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। একই সঙ্গে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার