ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
লিন্ডে বিডির মুনাফায় বড় ধাক্কা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্যাস ও শিল্প–রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির আয় এই প্রান্তিকে গত বছরের তুলনায় বড় ধরনের পতনের মুখে পড়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্র জানিয়েছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৪৮ পয়সা। অথচ, গত বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪০০ টাকা ১ পয়সা—যা ছিল এককালীন এক্সট্রা অর্ডিনারি ইনকাম (মূল ব্যবসার বাইরের আয়) এর ফলাফল। এ বছর সে ধরনের আয় না থাকায় ইপিএসে ব্যাপক পার্থক্য দেখা দিয়েছে।
তবে, মূল ব্যবসার পারফরম্যান্স তুলনামূলক স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে কোম্পানি সূত্র।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা জানুয়ারি–সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ৪১৩ টাকা ৫ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৮ টাকা ১৪ পয়সায়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি