ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন প্রসঙ্গে জনগণই সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বলেছেন, দেশের কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তাদের চাষাবাদের পণ্যের জন্য সঠিক দাম নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে অনেক কৃষক সার পাচ্ছেন না, যা তাদের উৎপাদন কার্যক্রম ব্যাহত করছে। প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করেও সমস্যা সমাধান করা যেতে পারে।
সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, দেশের মালিক জনগণ। জনগণই সিদ্ধান্ত নেবে নির্বাচনের প্রসঙ্গে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা পূরণ করবে এবং শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবে।
মহাসচিব আরও জানান, বর্তমান সরকার দুর্বল, তাই শুধুমাত্র আন্দোলন চালিয়ে তাদের ব্যস্ত রাখা সম্ভব। কিন্তু সরকারের উদ্দেশ্য একটাই, নির্বাচন বাধাগ্রস্ত করা। তিনি বলেন, জনগণ ভোট দিতে চায়, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায় এবং নির্বাচনে কোনো আপস হবে না।
তিনি আগ্রহ প্রকাশ করেন, পিআর বাদ দিয়ে সবাই একত্রিত হয়ে নির্বাচনের দিকে এগোবে। যে দল জিতবে, সে সরকার গঠন করবে এবং বাকিরা সহযোগিতা করবে। মির্জা ফখরুল দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনার ১৫ বছরে তিনি ১১ বার জেল খেয়েছেন, তার মধ্যে সাড়ে তিন বছর কাঁটিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাশেম আজাদ, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে মহাসচিব দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে