ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারিতেই শুরু হতে পারে পবিত্র রমজান মাস। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে রমজানের চাঁদ দেখা নিয়ে ইতোমধ্যে সম্ভাব্য হিসাব প্রকাশ করেছে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি।
সংস্থার সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আল-আরাবিয়াকে জানান, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাওয়ায় তা খালি চোখে দেখা সম্ভব হবে না। তাই ১৮ ফেব্রুয়ারি নয়, ১৯ ফেব্রুয়ারিই হবে রমজানের প্রথম দিন।
জারওয়ান আরও জানান, রমজান শেষে ২০ মার্চ, শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ঈদুল ফিতর উদযাপিত হবে।
তার হিসাব অনুযায়ী, আগামী বছর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও মিসরের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রথমদিকে রোজার সময়কাল থাকবে প্রায় ১২ ঘণ্টা, যা মাসের শেষদিকে বেড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা শুরু হওয়ায় বাংলাদেশে ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, আল-আরাবিয়া জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। তবে দেশটি প্রায়ই নিজস্ব উম আল-কুরা ক্যালেন্ডার অনুসারে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে বলে অভিযোগ রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ