ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
আজকের নামাজের সময়সূচি (১৭ জানুয়ারি)
ধর্ম ডেস্ক: নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত, যা বান্দাকে গুনাহ থেকে মুক্ত করে আল্লাহর নৈকট্য অর্জনের পথ সহজ করে দেয়। নিয়মিত ও সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীদের জন্য রয়েছে আল্লাহ তায়ালার বিশেষ ক্ষমা ও জান্নাতের সুসংবাদ। যারা নামাজের জন্য আগে ভাগেই মসজিদে উপস্থিত হয়ে অপেক্ষায় থাকেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন।
নামাজের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, আজান দেওয়া ও প্রথম কাতারে দাঁড়ানোর মর্যাদা মানুষ পুরোপুরি উপলব্ধি করতে পারলে, তা লাভের জন্য প্রয়োজনে লটারি করত। তিনি আরও বলেন, জোহরের নামাজের ফজিলত জানলে মানুষ প্রতিযোগিতা করে তা আদায় করত, আর এশা ও ফজরের নামাজের মর্যাদা বুঝলে হামাগুঁড়ি দিয়েও জামাতে শরিক হতো (মুসলিম, হাদিস: ৮৬৭)।
এই প্রেক্ষাপটে আজ শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ (২ মাঘ ১৪৩২ বাংলা, ২৮ রজব ১৪৪৬ হিজরি) ঢাকাসহ আশপাশের এলাকার নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি (১৭ জানুয়ারি ২০২৬):ফজর: সকাল ৫টা ২৩ মিনিটজোহর: দুপুর ১২টা ০৯ মিনিটআসর: বিকেল ৩টা ৫৯ মিনিটসূর্যাস্ত: বিকেল ৫টা ৩৪ মিনিটইফতার: বিকেল ৫টা ৩৭ মিনিটমাগরিব: বিকেল ৫টা ৩৭ মিনিটইশা: সন্ধ্যা ৬টা ৫৪ মিনিট
এদিকে আগামীকাল রোববার, ১৮ জানুয়ারি ফজরের সময় সকাল ৫টা ২৩ মিনিট। তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় থাকবে সকাল ৫টা ২২ মিনিট এবং সূর্যোদয় হবে সকাল ৬টা ৪৩ মিনিটে।
বিভাগীয় শহরগুলোর জন্য ঢাকার সময়সূচির সঙ্গে কিছু সময় যোগ বা বিয়োগ করতে হবে। চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট বিয়োগ করতে হবে। অন্যদিকে খুলনায় ৩ মিনিট, বরিশালে ১ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট ও রংপুরে ৮ মিনিট যোগ করে নামাজের সময় নির্ধারণ করতে হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)