ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রাজশাহীতে ৩৫ কলেজে শতভাগ ফেল, অভিভাবকরা হতাশ
নিজস্ব প্রতিবেদক :রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যেখানে এবছর পাশের হার ৫৯.৪০ শতাংশ। এটি গত বছরের তুলনায় ২১.৮৪ শতাংশ কম, কারণ ২০২৪ সালে বোর্ডে পাশের হার ছিল ৮১.২৪ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১০,১৩৭ জন পরীক্ষার্থী, যা গত বছরের ২৪,৯০২ জনের তুলনায় ১৪,৭৬৫ জন কম। এছাড়া ৫৬,৪০৯ জন পরীক্ষার্থী ফেল করেছেন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫,৬৮২ জন ছাত্রী এবং ৪,৪৫৫ জন ছাত্র। পাশের হার হিসেবেও মেয়েরা এগিয়ে রয়েছেন; ছাত্রীদের পাসের হার ৬৮.৬৯ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৫০.৬৯ শতাংশ।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আট জেলায় মোট ১,৩৪,১৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭৭,৭৪২ জন পরীক্ষার্থী পাশ করেছেন। এবারে বোর্ডের অধীনে মাত্র ১৮টি কলেজে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে, তবে ৩৫টি কলেজের সব পরীক্ষার্থী ফেল করেছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?