ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ওবায়দুল কাদেরের ভাইসহ গ্রেপ্তার ৯
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেন। এই অভিযানে মোট ৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে শাহাদাত হোসেনও রয়েছেন।
তবে তারা কেন এবং কোন মামলার ভিত্তিতে আটক হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় ডিবি সদস্যরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় দলিলপত্র ও সামগ্রী জব্দ করেছে। তবে এখনও তা প্রকাশ করেনি। তাদের আইনগত প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)