ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস গড়লেন মেসি
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন লিওনেল মেসি। বুধবার মায়ামিতে পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন করেন মেসি। যদিও ম্যাচে গোল পাননি, তবে দুটি অ্যাসিস্টের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়ে দিলেন।
প্রথম অ্যাসিস্টটি ছিল গঞ্জালো মন্টিয়েলের জন্য, দ্বিতীয়টি লাউতারো মার্টিনেজের গোলের জন্য। এই দুই সহায়তার মাধ্যমে মেসির আর্জেন্টিনার জার্সিতে মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়াল ৬০—যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ।
মেসি এই রেকর্ডে ব্রাজিলের নেইমার জুনিয়র ও যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডোনোভানকে পেছনে ফেলেছেন, যাদের অ্যাসিস্ট সংখ্যা ৫৮। আন্তর্জাতিক ফুটবলের অন্যান্য কিংবদন্তিদের মধ্যে শানদর কোকসিসের (৫১) ও ফেরেঙ্ক পুসকাসের (৫০) নাম রয়েছে।
ক্লাব ফুটবল মিলিয়ে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা এখন ৩৯৮। অর্থাৎ মাত্র দুইটি অ্যাসিস্ট দূরে তিনি ৪০০ অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন। আগামী শনিবার ন্যাশভিলের বিপক্ষে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামলে এটি হতে পারে নতুন রেকর্ড।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)