ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জাপানের কাছে ৩-২ গোলে হেরে লজ্জায় ডুবল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক: এশিয়া সফরে দারুণ সূচনা করেছিল ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল দলটি। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না জাপানের বিপক্ষে। টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে প্রীতি ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে স্বাগতিক জাপান ৩-২ গোলে হারিয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ইতিহাসে এটাই জাপানের বিপক্ষে ব্রাজিলের প্রথম পরাজয়।
ম্যাচের প্রথমার্ধ ছিল পুরোপুরি ব্রাজিলের দখলে। পাওলো হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। জাতীয় দলের হয়ে এটি ছিল হেনরিকের প্রথম গোল, আর মার্তিনেল্লির গোলটি আসে লুকাস প্যাকেতার নিখুঁত পাস থেকে।
তবে বিরতির পর খেলার মোড় ঘুরে যায়। জাপানের হাই প্রেসিং ও দ্রুতগতির আক্রমণে চাপে পড়ে যায় ব্রাজিলিয়ান রক্ষণভাগ। ম্যাচের ৫২ মিনিটে তাকুমি মিনামিনোর গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। ফাব্রিসিও ব্রুনোর ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।
এরপর ব্রাজিল কোচ আনচেলত্তি ভিনিসিয়ুস, মার্তিনেল্লি ও ব্রুনো গিমারেইসকে তুলে মাঠে নামান রদ্রিগো, কুনিয়া ও জোয়েলিন্টনকে। কিন্তু তাতে লাভ হয়নি। জাপানের আক্রমণের জবাব খুঁজে পায়নি সেলেসাওরা। পরের ১৯ মিনিটে আরও দুই গোল হজম করে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। গোল তিনটি করেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াশি উয়েদা।
শেষ পর্যন্ত ব্যবধান ঘোচাতে ব্যর্থ হয় ব্রাজিল। ঘরের মাঠে দুর্দান্ত জয়ে এশিয়া সফরে নিজেদের ইতিহাসে নতুন অধ্যায় লিখল জাপান।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?