ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শেষ সেকেন্ডে গোল মিস, এক পয়েন্টেই সন্তুষ্ট বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হোম ম্যাচের মতোই নাটকীয়তায় ভরা ছিল এই অ্যাওয়ে ম্যাচ।
ম্যাচের ৭৩ মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হয়, যখন সামিত সোমকে ফাউল করে দ্বিতীয় দফা হলুদ কার্ড দেখেন এক হংকং ফুটবলার। এর ঠিক দশ মিনিট পর বাংলাদেশ ম্যাচে সমতা আনে। বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহমিদুল দারুণ দক্ষতায় বল বক্সে নামান, যা থেকে রাকিব দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিং শটে জালে পাঠান। এই গোলে হংকংয়ের গ্যালারি স্তব্ধ হয়ে যায়।
ম্যাচের বাকি সময় বাংলাদেশ উজ্জীবিত ফুটবল খেলে। চতুর্থ রেফারি ৬ মিনিট অতিরিক্ত সময় যোগ করেন। অতিরিক্ত সময়ের শেষ সেকেন্ডে বাংলাদেশ একটি লম্বা থ্রো থেকে গোলের সুযোগ তৈরি করে। গোলদাতা রাকিব বক্সের উপর ফ্রি অবস্থায় বল পেয়েও পোস্টে রাখতে পারেননি, ফলে বাংলাদেশকে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়।
এর আগে, বাংলাদেশ পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ নিয়ন্ত্রিত ফুটবল খেললেও একাধিক গোলের সুযোগ হাতছাড়া হয়। ৮৩ মিনিটে ফাহমিদুল গোলের যোগান দিলেও তিনি নিজে দিনের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন। সাদ উদ্দিনের বাড়ানো ক্রস গোলরক্ষককে একা পেয়েও তিনি পা লাগাতে পারেননি, যা থেকে বাংলাদেশ আরও আগেই ম্যাচে সমতা আনতে পারত।
ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল ৭৩ মিনিটে হংকংয়ের দশ জনের দলে পরিণত হওয়া। দশ জনের দলের বিপক্ষে বাংলাদেশ এক গোল আদায় করে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর