ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নতুন চমক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ, বাড়ছে ইউজার নিরাপত্তা
তথ্য প্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ এবার আনছে এমন এক ফিচার, যার মাধ্যমে চাইলে ইউজাররা নিজের নম্বর গোপন রাখতে পারবেন। অর্থাৎ, কেউ আপনার নাম বা নম্বর জানতে পারবে না যদি না আপনি অনুমতি দেন। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি সম্প্রতি ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরদার করতে ‘Reserve Username’ নামে নতুন অপশন চালুর উদ্যোগ নিয়েছে।
নতুন ফিচারটির মাধ্যমে ইউজাররা এমনভাবে নিজেদের নাম বা ইউজারনেম রিজার্ভ করতে পারবেন, যা শুধুমাত্র নির্বাচিত কনট্যাক্টদের কাছেই দৃশ্যমান হবে। ফলে নম্বর লুকিয়ে রেখে মেসেজ পাঠানো বা গ্রহণ করা যাবে নির্ভয়ে।
প্রযুক্তিবিষয়ক সাইট WaBetaInfo জানিয়েছে, ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণে পরীক্ষাধীন। তবে আগামী কয়েক মাসের মধ্যেই এটি সব ইউজারের কাছে পৌঁছে যাবে।
প্রকাশিত স্ক্রিনশটে দেখা গেছে, হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেটিংসে নতুন একটি বিকল্প যুক্ত হচ্ছে—‘Reserve Username’। এখানে ইউজার নিজের পছন্দের নাম নির্ধারণ করতে পারবেন, যা ‘www’ দিয়ে ব্লক করা থাকবে এবং এতে অক্ষর, সংখ্যা ও বিশেষ প্রতীক ব্যবহার করা যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ফিচার চালু হলে ইউজাররা নিজের গোপনীয়তা আরও নিরাপদ রাখতে পারবেন। অচেনা কেউ যেন বার্তা পাঠাতে না পারে, স্ক্যাম থেকে বাঁচা যায়—এমন নিশ্চয়তাই দেবে নতুন ব্যবস্থা। এমনকি কেউ আপনার অ্যাকাউন্ট চেক করছে কি না, সেটিও জানা সম্ভব হবে।
ফলে ‘Reserve Username’ ফিচারটি হোয়াটসঅ্যাপকে আরও সুরক্ষিত এবং প্রাইভেসি-বান্ধব করে তুলবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)