ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
কন্যা সন্তানের বাবা হলেন জুলাই বিপ্লবের শহীদ নূরে আলম সিদ্দিকী
ডুয়া নিউজ: ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নূরে আলম সিদ্দিকী রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই কন্যা সন্তানের জন্ম হয়।

শহীদনূরে আলম সিদ্দিকী রাকিবের নবজাতক মেয়ে
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে নিহত রাকিবের বাবা মাওলানা আব্দুল হালিম শেখ পুত্রবধূর কন্যা সন্তান জন্মদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুত্রবধূ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু আফসোস আমার ছেলে রাকিব তার মেয়েকে দেখে যেতে পারল না। মেয়েও কোনোদিন বাবাকে দেখতে পাবে না। নবজাতক ও তার মা সুস্থ রয়েছে। সবাই রাকিবের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।
রাকিবের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের রামগেপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে। ২০২২ সালে ঈশ্বরগঞ্জ উপজেলার এমদাদুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করেন রাকিব। এরপর নিজ বাড়িতেই গড়ে ওঠা তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। পাশাপাশি ভর্তি হন ঈশ্বরগঞ্জের ভাসা আতহারিয়া দারুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগে। গত বছরের ১২ জানুয়ারি রাকিব বিয়ে করেন ঈশ্বরগঞ্জ উপজেলার সাদিয়া আক্তারকে।
গত ২০ জুলাই অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে গৌরীপুরের কলতাপাড়া বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন রাকিব। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী অর্পিতা কবির অ্যানি বলেন, গত ২০ জুলাই রাকিব অসুস্থ অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ আনতে বাড়িতে থেকে বের হন। পরে কলতাপাড়া বাজারে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমাদের দাবি শহীদ রাকিবের স্ত্রী ও সন্তানের দায়িত্ব যেন রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন