ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
অনিবার্য কারণে স্থগিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) যে সব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলো অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ অক্টোবরের প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের গণিত (১৩৩৭০৩) এবং উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক (১৩৪৫০২)—এই দুটি বিষয়ের ৬ষ্ঠ পত্রের পরীক্ষা আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত ১৯ আগস্ট ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য তারিখ, বিষয় ও কোড অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে, প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) ছাড়া অন্য কোনো অননুমোদিত সূত্র থেকে পাওয়া তথ্য অনুসরণ না করতে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)