ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সুইজারল্যান্ডে মাস্টার্স স্কলারশিপের দারুণ সুযোগ
সাজ্জাদ বিন জলিল (প্রাপ্য)
রিপোর্টার
সাজ্জাদ বিন জলিল (প্রাপ্য): সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান প্রতি বছর বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের জন্য সীমিত সংখ্যক মাস্টার্স স্কলারশিপ প্রদান করে থাকে। এই বৃত্তিটি মূলত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (ইইএ)-এর বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। নির্বাচিত শিক্ষার্থীরা এই সুযোগের আওতায় বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি সম্পূর্ণ মওকুফের সুবিধা এবং মাসিক আর্থিক ভাতা পাবেন। ফলে তারা কোনো বাড়তি আর্থিক চাপ ছাড়াই সুইজারল্যান্ডের মনোরম পরিবেশে নিজেদের মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে পারবেন।
বৃত্তির মূল সুবিধাসমূহ
মাস্টার্স প্রোগ্রামটি সম্পূর্ণভাবে মেধাভিত্তিক এবং একাডেমিক সাফল্য ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়।
মাসিক ভাতা: কোর্সভেদে পুরো মাস্টার্স প্রোগ্রামের সময়কাল (১.৫ বা ২ বছর) পর্যন্ত প্রতি মাসে ১ হাজার ৬০০ সুইস ফ্রাঁ প্রদান করা হবে।
ফি মওকুফ: শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কোর্স ফি দিতে হবে না। তবে প্রতি সেমিস্টারে মাত্র ৮০ সুইস ফ্রাঁ। রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হবে।
প্রোগ্রামের অনুষদসমূহ
লুসান বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের অধীনে বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে:• আন্তঃবিভাগীয় প্রোগ্রাম• কলা অনুষদ• জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান• ভূবিজ্ঞান ও পরিবেশ• ধর্মতত্ত্ব ও ধর্মবিজ্ঞান• সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান• আইন, অপরাধবিজ্ঞান ও জনপ্রশাসন• ব্যবসায় ও অর্থনীতি অনুষদ
প্রয়োজনীয় তথ্য
স্কলারশিপের জন্য আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নিচের যোগ্যতাগুলো থাকতে হবে—
শিক্ষাগত যোগ্যতা: বিদেশি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমন একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে, যা লুসান বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামের সমমানের হিসেবে বিবেচিত।
ফলাফল: পূর্ববর্তী শিক্ষাজীবনে ধারাবাহিকভাবে সন্তোষজনক ও ভালো একাডেমিক ফলাফল অর্জন করতে হবে।
ভাষাগত দক্ষতা: কোর্সের ভাষা অনুযায়ী ফ্রেঞ্চ বা ইংরেজিতে অন্তত C1 লেভেলের দক্ষতা থাকতে হবে। (প্রয়োজনীয় সনদ: TOEFL/IELTS) অর্থনৈতিক সক্ষমতা: আবেদনকারীকে নিজের অন্যান্য ব্যয় বহনের সক্ষমতা প্রমাণ করতে হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। একই আবেদনপত্রের মাধ্যমে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি এবং বৃত্তির আবেদন সম্পন্ন হবে; আলাদা আবেদনের প্রয়োজন নেই।
নথি আপলোড: সব নথি একটি মাত্র পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। ই-মেইলে পাঠানো বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন জমাদানের শেষ তারিখ : ১ নভেম্বর ২০২৫
ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ : ২০২৬ সালের এপ্রিলের শুরু
বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন: https://www.unil.ch
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে