ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জার্মানিতে বিদেশি কর্মীদের জন্য নাগরিকত্বের আইন বাতিল
প্রবাস নিউজ: জার্মানির সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মতিতে অভিবাসন আইনে আরও কঠোরতা আনা হয়েছে। এর ফলে, গেল বছরের জুনে সাবেক চ্যান্সেলর ওলাফ শলজ সরকারের পাশ করা সুদক্ষ বিদেশি কর্মীদের জন্য নাগরিকত্বের আইন ‘ফাস্ট ট্র্যাক’ বাতিল হয়ে গেল। এই আইনটির মাধ্যমে দেশটিতে আসা উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য মাত্র তিন বছরের মধ্যে দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল।
নতুন এই সিদ্ধান্তের ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আসা সুদক্ষ পেশাজীবীরা বিশেষ করে চিকিৎসক, গবেষক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, প্রকৌশলীসহ নানা পেশার কর্মরতদের অনেকে এই দ্রুত নাগরিকত্বের সুবিধা হারানোর মুখে পড়লেন।
সম্প্রতি দেশটির সংসদে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড আনুষ্ঠানিকভাবে আইনটি বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।
তবে জার্মানিতে আসার পর নিয়মিত ট্যাক্স পরিশোধের পাশাপাশি জার্মান ভাষায় দক্ষতা অর্জন এবং জার্মান মূল্যবোধকে ধারণ করার পরও আইনটি বাতিল হয়ে যাওয়ায় দেশটিতে বসবাসরত প্রবাসীরা এই বিষয়টিকে ইতিবাচক ও নেতিবাচক দুই দিক থেকেই দেখছেন।
অভিবাসন ও নাগরিকত্ব আইনে কড়াকড়ির অংশ হিসেবে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনকারী কেউ যদি সন্ত্রাসী সংগঠনের সমর্থক হন, দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন কিংবা ইহুদিবিদ্বেষী এবং উগ্র-ডানপন্থায় বিশ্বাস রাখেন, তাহলেও সেসব আবেদনকারীর জার্মান নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।
জার্মানির কমিউনিটি নেতারা মনে করছেন, এই পরিস্থিতিতে জার্মানিতে দ্রুত নাগরিকত্ব পেয়ে বসবাস করছেন এমন সর্বোচ্চ পর্যায়ের দক্ষ পেশাজীবী বা হাই স্কিল্ড প্রফেশনালদের দেশটির প্রতি আরও বেশি ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। সেই সঙ্গে জার্মান আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত