ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে অবিরাম অবস্থান ধর্মঘট পালন করছেন। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল মাদরাসার শিক্ষকদের সংগঠন এ কর্মসূচি বাস্তবায়ন করছে। আন্দোলনরত শিক্ষকরা দাবি করছেন, দীর্ঘ সময় পার হলেও সরকারের পূর্ব ঘোষিত জাতীয়করণ বাস্তবায়িত হয়নি।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। মো. সামছুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল-আমিনের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। এছাড়া শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, সাধারণ শিক্ষক পরিষদের সভাপতি জাকির হোসেন, অনুদানবিহীন মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা বশির উল্লাহ আতাহারীসহ বিভিন্ন জেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২৮ জানুয়ারি সরকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। কিন্তু দীর্ঘ নয় মাস পার হওয়ার পরও তা বাস্তবায়িত হয়নি। এতে দেশের হাজার হাজার শিক্ষক ও তাদের পরিবার আজও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। শিক্ষকরা অভিযোগ করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় পুনরায় আন্দোলন করতে হয়েছে।
এছাড়া বক্তারা দাবি করেন, ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির যাচাই-বাছাইকৃত ফাইল দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। অনুদানবিহীন স্বতন্ত্র মাদরাসাগুলোর জন্য এমপিও আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং আলাদা অধিদপ্তর স্থাপনের প্রয়োজনীয়তাও তারা উল্লেখ করেন।
শিক্ষক নেতারা সরকারকে সতর্ক করেছেন, দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ