ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কাতারে উচ্চশিক্ষা বিনামূল্যে, আজই স্কলারশিপের জন্য আবেদন করুন
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: কাতার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি জনপ্রিয় গন্তব্য। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মান, গবেষণার সুযোগ ও আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে খ্যাত। বিশেষ করে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য “গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারশিপ” প্রদান করছে। এই স্কলারশিপে শিক্ষার্থীরা পুরো টিউশন ফি মওকুফ, উপবৃত্তি, স্বাস্থ্যবিমা এবং বিমান খরচ সুবিধা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের শিক্ষার্থীরা ১৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে আবেদন করতে পারবেন।
স্কলারশিপের ধরণ
দোহা ইনস্টিটিউটের স্কলারশিপ দুটি ক্যাটাগরিতে দেওয়া হয়:
তামিম স্কলারশিপ (Tamim Scholarship)
- মেধার ভিত্তিতে প্রদান
- টিউশন ফি সম্পূর্ণ মওকুফ
- বিশ্ববিদ্যালয় আবাসিক সুবিধা
- মাসিক ভাতা ও স্বাস্থ্যবিমা
সানাদ স্কলারশিপ (SANAD Scholarship)
- আর্থিক প্রয়োজনের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য
- টিউশন ফি ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মওকুফ
- আবাসন, মাসিক ভাতা ও স্বাস্থ্যবিমা সুবিধা
পড়াশোনার বিষয়সমূহ
- পাবলিক পলিসি
- রাজনৈতিক বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক
- অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতি
- মিডিয়া স্টাডিজ
- দর্শন, ভাষাতত্ত্ব ও আরবি লেক্সিকোগ্রাফি
- সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও মনোবিজ্ঞান
- সংঘাত ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা
- নিরাপত্তা অধ্যয়ন
- সামাজিক কাজ
- তুলনামূলক সাহিত্য
- পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও এক্সিকিউটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন
আবেদনের যোগ্যতা
- শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে
- ইংরেজি দক্ষতার সার্টিফিকেট জমা দিতে হবে (আইইএলটিএসে ন্যূনতম ৫.৫)
- বিভাগভেদে যোগ্যতার মানদণ্ড ওয়েবসাইটে দেওয়া আছে
- কোনো নির্দিষ্ট বয়সের সীমা নেই
- প্রয়োজনীয় নথিপত্র
- পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি
- স্নাতক ডিগ্রির সার্টিফিকেট ও মার্কশিট
- বিদেশে উচ্চশিক্ষার বিবরণী
- দুইটি রেফারেন্স লেটার
- জীবনবৃত্তান্ত (সিভি)
- ইংরেজি ভাষা দক্ষতার সনদ
- অ্যাকাডেমিক প্রশংসাপত্র
স্কলারশিপের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা যাবে। বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতির জন্য [এখানে ক্লিক করুন]।
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত