ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
পুরোদমে চলছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: ঢাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিনটি দাবিতে শিক্ষকদের ওপর রবিবার রাজধানীর প্রেসক্লাব এলাকায় পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।
সকালের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস স্থগিত রাখা হয়েছে। শিক্ষকরা জানান, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ঢাকায় অবস্থানরত শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
রাজধানীর এক স্কুলের শিক্ষক ডুয়া নিউজকে বলেন, “সকালে কলেজে আসলেও আমরা কোনো ক্লাস বা কার্যক্রমে অংশ নিইনি। কর্মবিরতি পূর্ব ঘোষিত মতো চলছে। ১০টার পর শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশ নেব।”
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “গতকাল শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে তা ন্যাক্কারজনক। আমাদের পাঁচ সহকর্মী আহত হয়েছেন। তিনটি দাবি মেনে প্রজ্ঞাপন না হলে আন্দোলন চলবে।”
তিনি আরও জানান, “আমরা চাই সরকার বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধি, চিকিৎসা ভাতা এবং অন্যান্য দাবিগুলো মানুক। কর্মবিরতি চলাকালীন শহীদ মিনারে অবস্থান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান প্রধান বাধা দিলে শিক্ষকেরা মিলিতভাবে প্রতিক্রিয়া জানাবে।”
রবিবার (১২ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে রাজধানীর প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। শিক্ষকেরা পরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন, কেউ আবার প্রেসক্লাবে অবস্থান নেন, আবার কেউ শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট