ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি শুরু
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচি ঘোষণা করেছেন। সারাদেশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এতে অংশ নিচ্ছেন।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে জানানো হয়, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
গতকাল রবিবার দুপুর পৌনে ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এতে বহু শিক্ষক আহত হন। পরে তারা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন শিক্ষকরা।
উল্লেখ্য, এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের আশ্বস্ত করেছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও উৎসবভাতা উন্নীত করার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। তবে গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হওয়ায় শিক্ষক সমাজে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?