ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
শিক্ষা উপদেষ্টা আমলাদের দাসত্ব করছেন: সামান্তা শারমিন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন কঠোর ভাষায় সমালোচনা করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের। তিনি অভিযোগ করেছেন, উপদেষ্টা শিক্ষকদের অবহেলা করছেন এবং নিজেকে বড় ব্যক্তি মনে করে প্রান্তিক শিক্ষকদের মূল্যায়ন করছেন না।
রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সমর্থন কর্মসূচিতে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার উপদেষ্টাদের সর্বদা জনগণের জন্য উপস্থিত থাকতে হবে। কিন্তু বর্তমান উপদেষ্টা নিজেকে অনেক বড় মনে করছেন এবং শিক্ষকদের প্রতি প্রয়োজনীয় মনোযোগ দিচ্ছেন না।
সামান্তা শারমিন আরও বলেন, “নিয়োগের সময় আমরা আশা করেছিলাম তিনি শিক্ষক হওয়ায় শিক্ষকদের পরিস্থিতি বুঝবেন। কিন্তু দেখা গেছে তিনি এলিট হয়ে আমলাদের দাসত্ব করছেন।” এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও শিক্ষা উপদেষ্টাকে তীব্র সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষাবান্ধব হওয়ার কথা ছিল, অথচ বর্তমান উপদেষ্টা প্রমোশনবান্ধব নীতি অবলম্বন করছেন।
এছাড়া এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত এবং যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরও শিক্ষা উপদেষ্টার কাজকে সমালোচনা করেছেন। তারা বলেছেন, শিক্ষক আন্দোলন, হামলা, আহত ও আটকের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় মুখে কুলুপ এঁটেছে এবং বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের ঘাড়ে চাপাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, “আমাকে এ ব্যাপারে উপদেষ্টা বা অন্য কেউ কিছুই জানাননি, তাই আমি কিছু বলতে পারছি না।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)