ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশে ব্যাপক জনমত
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: ঢাকার সাতটি প্রধান সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই ছয় হাজারের বেশি মতামত সংগ্রহ করেছে। এখন এগুলো সংকলন ও বিশ্লেষণের কাজ চলছে। এরপর শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয় জানায়, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ অন্তর্ভুক্ত করার সময় যথেষ্ট প্রস্তুতি না থাকায় সমস্যা দেখা দিয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে তাদের আবার আলাদা করার ঘোষণা দেওয়া হলেও নতুন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত না হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। বর্তমানে ঢাকা কলেজের অধ্যক্ষকে প্রশাসক করে অন্তর্বর্তী ব্যবস্থায় সাত কলেজের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সাতটি কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। সরকার এগুলো একীভূত করে নতুন একটি বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে। প্রস্তাবিত কাঠামো নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর খসড়া অধ্যাদেশ প্রকাশের মাধ্যমে মতামত আহ্বান করা হয় এবং ৯ অক্টোবর পর্যন্ত তা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাত কলেজকে একাডেমিক ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হবে। প্রতিটি ক্যাম্পাসে আলাদা ডিসিপ্লিনে পাঠদান হবে, বিষয় কমিয়ে দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যেই পাওয়া মতামতগুলো দ্রুত সংকলন ও বিশ্লেষণ করা হচ্ছে। এরপর ধারাবাহিক পরামর্শ সভার মাধ্যমে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সবার মতামত অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষাব্যবস্থার সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করতে খসড়া অধ্যাদেশ আইনসম্মত ও বাস্তবসম্মতভাবে প্রণয়ন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত