ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফিল্মফেয়ারে পুরস্কারের ঝড় তুলল ‘লাপাতা লেডিজ’
বিনোদন ডেস্ক: গ্ল্যামার আর তারকাখচিত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বলিউডের সবচেয়ে সম্মানজনক আসর—৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ভারতের আহমেদাবাদে শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে পুরস্কারের বৃষ্টি ঝরেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’-এর উপর। ১৩টি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে এবারের আসরের সবচেয়ে সফল সিনেমা হয়েছে এটি।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বলিউডের কিং শাহরুখ খান, করণ জোহর ও মনিশ পাল। সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন অভিষেক বচ্চন (‘আই ওয়ান্ট টু টক’) ও কার্তিক আরিয়ান (‘চান্দু চ্যাম্পিয়ন’)। আর সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে আলিয়া ভাটের হাতে তার আলোচিত ছবি ‘জিগরা’র জন্য।
সমালোচকদের পছন্দের বিভাগে (ক্রিটিকস অ্যাওয়ার্ড) সেরা অভিনেতা হয়েছেন রাজকুমার রাও (‘শ্রীকান্ত’), আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন প্রতিভা রান্তা (‘লাপাতা লেডিজ’)।
‘লাপাতা লেডিজ’-এর হয়ে আরও একাধিক বিভাগে পুরস্কার জিতেছেন রবি কিষাণ (পার্শ্ব অভিনেতা), ছায়া কদম (পার্শ্ব অভিনেত্রী), রাম সম্পাত (মিউজিক অ্যালবাম ও ব্যাকগ্রাউন্ড স্কোর), স্নেহা দেশাই (সংলাপ) এবং দর্শন জালান (পোশাক ডিজাইন)। সেরা পরিচালকের ট্রফিও উঠেছে পরিচালক কিরণ রাওয়ের হাতে।
নতুন মুখদের মধ্যে সেরা অভিনেত্রী হয়েছেন নিতাংশি গোয়েল (‘লাপাতা লেডিজ’), আর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লক্ষ্য (‘কিল’)।
অন্যদিকে, আজীবন সম্মাননা বা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী জিনাত আমান ও খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। তরুণ সংগীতশিল্পী অচিন্ত্য ঠাক্কার পেয়েছেন ‘আর. ডি. বর্মন অ্যাওয়ার্ড’ তার ‘জিগরা’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির কাজের জন্য।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর