ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১৮ বছর পর বিশ্বকাপে সেমিতে উঠল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকার যুব ফুটবল মানেই দারুন উত্তেজনা ও শক্তির লড়াই। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনা এবং মেক্সিকোর মধ্যে সেমিফাইনালের লড়াইটি ছিল সেই উত্তেজনার প্রতিফলন। ম্যাচটি দাপটপূর্ণ খেলার পাশাপাশি হাতে-হাত লড়াই ও ফাউলবহুল ছিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ২-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছায়, আর মেক্সিকোর দুজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়।
চিলির ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ম্যাচের শুরুতে দাপট দেখিয়েছে মেক্সিকো। কিন্তু তারা কোনো গোল করতে পারেনি। বিপরীতে, আর্জেন্টিনার পক্ষে মাহের কারিজো এবং মাতেও সিলভেট্টি একটি করে গোল করে জয় নিশ্চিত করেন। ম্যাচের মাত্র নবম মিনিটেই কারিজোর গোলে আলবিসেলেস্তে যুবাদের লিড আসে। এ গোল তার চলতি আসরের তৃতীয়।
৫৬ মিনিটে আর্জেন্টিনার লিড দ্বিগুণ হয়। লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ মাতেও সিলভেট্টি শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। এরপর আর কোনো দল গোল করতে পারেনি। তবে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দিয়েগো ওচোয়া এবং সপ্তম মিনিটে তাহিয়েল জিমেনেজকে লাল কার্ড দেখানো হয়।
এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ১৮ বছর পর যুব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছালো। চারবারের শিরোপাজয়ী দলটি এর আগে সর্বশেষ সেমিফাইনালে খেলে ২০০৭ সালে। গত সাত আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ অবদান ছিল কোয়ার্টার ফাইনাল। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আলবিসেলেস্তেরা আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে কলম্বিয়ান যুবাদের।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি