ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
‘ক্লিপস’ অ্যাপ নিয়ে দুঃসংবাদ দিল অ্যাপল
তথ্য প্রযুক্তি ডেস্ক: অ্যাপলের ভিডিও নির্মাণের জনপ্রিয় অ্যাপ ‘ক্লিপস’ আর নতুন কোনো আপডেট বা সংস্করণ পাবেনা বলে ঘোষণা করেছে কোম্পানিটি । প্রতিষ্ঠানটি ইতিমধ্যে অ্যাপ স্টোর থেকে ক্লিপস সরিয়ে দিয়েছে। তবে যারা আগেই ব্যবহার করছেন, তারা এখনও অ্যাপটি ব্যবহার করতে পারবেন এবং প্রয়োজনে অ্যাপল অ্যাকাউন্ট থেকে পুনরায় রিডাউনলোডও করতে পারবেন।
অ্যাপলের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ১০ অক্টোবর ২০২৫ থেকে নতুন ব্যবহারকারীরা ক্লিপস ডাউনলোড করতে পারবেন না। যেহেতু নতুন আপডেট আর আসবে না, তাই সময়ের সঙ্গে ব্যবহার ক্রমেই কঠিন হয়ে উঠতে পারে। ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা ক্লিপস দিয়ে তৈরি করা ভিডিওগুলো ফটো লাইব্রেরিতে সংরক্ষণ করে রাখুন, যাতে অন্য অ্যাপে সহজে দেখা ও সম্পাদনা করা যায়।
২০১৭ সালে চালু করা ক্লিপস ব্যবহারকারীদের সহজে ভিডিও তৈরি ও শেয়ার করার সুযোগ দিত। এটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার মতো সরাসরি প্ল্যাটফর্ম না হলেও, ইমোজি, ফিল্টার ও গান সংযোজনের মাধ্যমে ভিডিও সাজানোর সুযোগ প্রদান করতো। স্ল্যাপচ্যাট ও ইন্সটাগ্রাম স্টোরিসের মতো জনপ্রিয়তার কারণে ক্লিপস একটি সহজে ব্যবহারযোগ্য টুল হিসেবে পরিচিতি পেয়েছিল।
প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, শুরুতে ক্লিপস ভিডিও সম্পাদনার ক্ষেত্রে সীমিত সুবিধা প্রদান করলেও পরবর্তী বছরগুলোতে কিছু নতুন ফিচার যোগ করা হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপলে শুধু বাগ ফিক্সের আপডেটই এসেছে, নতুন কোনো কার্যকর ফিচার যোগ করা হয়নি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট