ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
গুগল দিচ্ছে ১২ সপ্তাহের ইন্টার্নশিপ, আবেদন করবেন যেভাবে
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন: যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ২০২৬ সালের সিকিউরিটি কনসালট্যান্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন নেওয়া শুরু করেছে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা সম্পর্কিত কারিগরি বিষয়ে অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। এই ইন্টার্নশিপ শিক্ষার্থীদের হাতে–কলমে অভিজ্ঞতা অর্জন ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি, বিভিন্ন নিরাপত্তা–সংক্রান্ত প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা দেবে।
গুগলের এই পূর্ণকালীন ১২ সপ্তাহের ইন্টার্নশিপে অংশগ্রহণকারীরা ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করে সাইবার সিকিউরিটি সমাধান বাস্তবায়নে সরাসরি অভিজ্ঞতা পাবেন। এছাড়া গুগলের বৈচিত্র্যময় দল ও নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনা নেওয়ার সুযোগও থাকবে।
যোগ্যতা:
কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন সিকিউরিটি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর অধ্যয়নরত হতে হবে।
পেশাদার সাইবার সিকিউরিটি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
যুক্তরাষ্ট্রে বর্তমানে কোনো ডিগ্রি প্রোগ্রামে অধ্যয়নরত হলে অগ্রাধিকার দেওয়া হবে।
১২ সপ্তাহের পূর্ণকালীন ইন্টার্নশিপের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সময়ের বাইরে সময় দিতে সক্ষম হতে হবে।
পড়াশোনার শেষ থেকে দ্বিতীয় বর্ষে থাকতে হবে বা ইন্টার্নশিপ শেষে আবার ডিগ্রিতে ফিরে যেতে হবে।
এসওসি অ্যানালাইসিস, ম্যালওয়্যার রিসার্চ, থ্রেট হান্টিং ইত্যাদিতে অভিজ্ঞতা থাকা জরুরি।
উইন্ডোজ, লিনাক্স ও ওএস এক্সসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে দক্ষ হতে হবে।
সুবিধা:
গুগলের প্রদত্ত বেতন।
যুক্তরাষ্ট্রে কাজের বাস্তব অভিজ্ঞতা।
বিশেষজ্ঞদের কাছ থেকে হাতে–কলমে শেখার সুযোগ।
বৈচিত্র্যময় দল, ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করার সুযোগ।
ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য কার্যকর দক্ষতা অর্জনের সুযোগ।
বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।
প্রয়োজনীয় কাগজপত্র:
জীবনবৃত্তান্ত (CV/Resume)
একাডেমিক ট্রান্সক্রিপ্ট
আবেদন প্রক্রিয়া:
‘Apply Now’বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি ও রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদন করার আগে যোগ্যতার শর্তগুলো ভালোভাবে যাচাই করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু