ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আরিয়ানের সিরিজ নিয়ে ২ কোটি টাকার মানহানি মামলা
বিনোদন ডেস্ক: সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজটি নিয়ে আইনি জটিলতায় পড়েছেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) অফিসার সমীর ওয়াংখেড়ে। সিরিজটিতে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তুলে তিনি দিল্লি হাইকোর্টে শাহরুখ খান এবং তার প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। একই সাথে তিনি নেটফ্লিক্স থেকে সিরিজটি তুলে নেওয়ার দাবিও জানান।
এই মামলা দায়ের করার পর থেকেই ওয়াংখেড়ে এবং তার পরিবার বিপাকে পড়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, হঠাৎ করেই দুবাই, বাংলাদেশ ও পাকিস্তান থেকে তার কাছে এবং তার স্ত্রীর বোনের কাছে লাগাতার হুমকি ফোন আসছে। এ প্রসঙ্গে সমীর ওয়াংখেড়ে বলেন, "আমার কারণে তাদের এসব সহ্য করতে হচ্ছে। আমার জন্য এগুলো মেনে নেওয়া সত্যিই দুষ্কর।"
ওয়াংখেড়ে আরও বলেছেন যে, আরিয়ানের সঙ্গে যা ঘটেছে তা তার পেশাগত কর্তব্যের অংশ ছিল। তিনি মনে করেন, আরিয়ানের সিরিজ 'ব্যাডস অফ বলিউড'-এ যেভাবে পুলিশের পেশাকে অপমান করা হয়েছে তা "সত্যিই নিন্দনীয়," এবং সে কারণেই তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। তিনি দৃঢ়ভাবে জানান, "সত্যকে বিকৃত করা যায় কিন্তু পালটে ফেলা যায় না। আমি দেশের জন্য গত ১৯ বছর ধরে লড়ছি এবং আগামী দিনেও তা করে যাব। আমি আমার কর্তব্যে অনড় থাকব। আর এর মাঝে যা যা প্রতিকূলতা আসবে সবকিছুর সঙ্গেই আমি লড়াই করব এবং তার জন্যও আমি প্রস্তুত।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত