ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢামেকে ফের বোন-ম্যারো ট্রান্সপ্লান্ট সেবা শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দীর্ঘ পাঁচ বছর পর আবারও বোন-ম্যারো ট্রান্সপ্লান্ট (অস্থিমজ্জা প্রতিস্থাপন) সেবা কার্যক্রম চালু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢামেক হাসপাতালে এই গুরুত্বপূর্ণ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, ঢাকা মেডিকেলে বোন-ম্যারো ট্রান্সপ্লান্ট সেবা কার্যক্রম আজ থেকে পুনরায় শুরু হলো। তিনি সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান যাতে গরিব রোগীরাও এই সেবা গ্রহণ করার সুযোগ পান।
স্বাস্থ্য উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, পাঁচ বছর পর ঢামেক হাসপাতালে এই ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। দেশে বর্তমানে প্রায় ১০ হাজার বোন-ম্যারো ট্রান্সপ্লান্টের রোগী রয়েছেন এবং প্রতি বছর প্রায় এক হাজার রোগীকে এই সেবা দেওয়া হয়। চলতি বছর ইতিমধ্যে ২০০টি ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান। অসহায় রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিশেষ ফান্ড বরাদ্দ করা হয়েছে বলেও উপদেষ্টা নূরজাহান নিশ্চিত করেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ঢামেকে বোন-ম্যারো ট্রান্সপ্লান্ট সেবা চালু হওয়ায় রক্তজনিত জটিলতা এবং ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসায় নতুন আশার সঞ্চার হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)