ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
‘আমি এ দোকানের বান্ধা কাস্টমার’
বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় মুখ, কবি ও গীতিকার মারজুক রাসেল আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন অভিনব এক ভিডিও প্রকাশের মাধ্যমে। বহুমুখী এই শিল্পী এবার অভিনয়ের বাইরেও নিজের ভিন্নধর্মী হিউমার ও রম্যভঙ্গিতে মুগ্ধ করেছেন ভক্তদের।
বর্তমানে প্রচারিত হচ্ছে তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর পঞ্চম সিজন। পাশাপাশি তিনি ব্যস্ত আছেন বেশ কিছু একক নাটকের কাজ নিয়ে। তবে সাম্প্রতিক সময়ে ফেসবুকে প্রকাশ করা তার ছোট ছোট ভিডিওগুলোই দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। এসব ভিডিওতে তিনি সামাজিক রম্য বিষয়গুলোকে অনন্য ভঙ্গিতে তুলে ধরছেন।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দোকানের ভেতরে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় বসে আছেন মারজুক রাসেল। প্রথম দেখায় মনে হয়, তাকে সত্যিই বেঁধে রাখা হয়েছে। তবে এটি আসলে তার ভিডিওর ভিজ্যুয়ালাইজেশন। ক্যাপশনে তিনি লিখেছেন—― ভাই, আপনার এই অবস্থা ক্যা?― আমি এই দোকানের ‘বান্ধা কাস্টমার’।
মাত্র কয়েক সেকেন্ডের ওই ভিডিওতেই দর্শক মাত করেছেন মারজুক। ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে প্রায় চার লাখ, আর শেয়ার হয়েছে আট হাজারের বেশি বার।
ভক্তরা বলছেন, মারজুক রাসেল তার অনন্য হিউমার সেন্স দিয়ে শুধু পর্দায় নয়, সামাজিক মাধ্যমেও এক নতুন ঢংয়ে বিনোদন দিচ্ছেন দর্শকদের।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)