ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে টানা দুই হার নিয়ে যা বললেন স্পিনার রাবেয়া
স্পোর্টস ডেস্ক: আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সামর্থ্য প্রমাণের আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। শুরুটা আশাব্যঞ্জক হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারল না নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরে ফিরে এসেছে টাইগ্রেসরা। কিউইদের দেওয়া ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০০ রানে পরাজিত হয় বাংলাদেশ।
ব্যাটিং বিপর্যয়ে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ওপেনারদের ব্যর্থতায় দল ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি। অষ্টম উইকেটে ফাহিমা খাতুন ও রাবেয়া খানের ৪৪ রানের জুটি ছিল দলের একমাত্র ইতিবাচক দিক।
এর আগে পাকিস্তানের বিপক্ষে জয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে হারলেও লড়াই করে প্রশংসা কুড়িয়েছিল তারা। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দল একেবারেই প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেনি।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নারী ক্রিকেটে সবচেয়ে বড় দুর্বলতা ব্যাটিং। বিশেষজ্ঞদের মতে, এর দায় শুধু খেলোয়াড়দের নয়, নারী ক্রিকেট পরিচালনায়ও পরিকল্পনার ঘাটতি রয়েছে। বিশ্বকাপের আগে পাঁচ মাসে একটিও আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে পারেনি বিসিবির নারী বিভাগ। এখন সেই দায়িত্বে পরিবর্তন এনে নতুন কমিটিতে আব্দুর রাজ্জাককে দায়িত্ব দিয়েছে বিসিবি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন স্পিনার রাবেয়া খান। তিনি বলেন, “ব্যাটারদের ধারাবাহিক রান না পাওয়া দলকে সমস্যায় ফেলছে। নিচের দিকে যত ভালোই খেলা হোক, ওপরের ব্যাটাররা রান না করলে কিছুই করা যায় না। উইকেট ভালো ছিল, কিন্তু আমরা ঠিকমতো খেলতে পারিনি।”
তিনি আরও বলেন, “গত দুই ম্যাচেই আমরা ব্যাটিং কলাপ্সে ভুগেছি। বোলিং ও ফিল্ডিং ঠিকঠাক হলেও শুরুতে অনেক উইকেট হারিয়ে ফেলেছি। ফাহিমা আপুর সঙ্গে আমরা সিঙ্গেল নিয়ে এগোতে চেয়েছিলাম, কিন্তু উইকেট পড়ে যাওয়ায় বড় শট খেলা সম্ভব হয়নি।”
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এখনও প্রত্যাশিত ফর্মে ফিরতে পারেননি। তার পারফরম্যান্স নিয়ে রাবেয়া বলেন, “জ্যোতি আপু দুর্ভাগ্যজনকভাবে রান পাচ্ছেন না। তিনি আত্মবিশ্বাসী আছেন, তবে ভাগ্য তার সঙ্গে নেই।”
বিশ্বকাপে ব্যাটিং দুর্বলতা স্পষ্ট করে দিয়েছে—নারী ক্রিকেটে পরিকল্পনা ও প্রস্তুতির ঘাটতি কাটিয়ে উঠতে না পারলে সামনে পথ আরও কঠিন হবে বাংলাদেশ দলের জন্য।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?