ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ মিশনে একের পর এক ব্যর্থতা পিছু ছাড়ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও জয় খুঁজে পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। শুক্রবার গোয়াহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েই ১০০ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগ্রেসদের।
২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। নিউজিল্যান্ডের দুই পেসার রোসামারি মাইর ও জেস কারের আগুনে বোলিংয়ে ছিন্নভিন্ন হয়ে যায় টপ অর্ডার। দলীয় স্কোরবোর্ডে ৩০ রান ওঠার আগেই ফিরে যান রুবায়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সুমাইয়া আক্তার। একপর্যায়ে ৩৩ রানে ৬ উইকেট হারিয়ে মহা চাপে পড়ে বাংলাদেশ।
পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার। তাদের ৩৩ রানের জুটি কিছুটা লড়াই ফেরায়, কিন্তু নাহিদা (১৭) আউট হলে ভেঙে যায় সেই আশার প্রতিচ্ছবি। পরে ফাহিমা (৩৪) ও রাবেয়া খান (২৫) কিছুটা প্রতিরোধ গড়লেও তা হারের ব্যবধান কমানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
নিউজিল্যান্ডের পক্ষে জেস কার ও লিয়া তাহুহু নেন তিনটি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে কিউই নারীরা। দলের হয়ে ব্রুক হালিডে সর্বোচ্চ ৬৯ রান এবং সোফি ডিভাইন ৬৩ রান করেন। শেষ দিকে ম্যাডি গ্রিন যোগ করেন মূল্যবান ২৮ রান। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান নেন ৩টি উইকেট।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে