ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আজ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর
ডুয়া নিউজ: দীর্ঘ ১৫ মাস চলমান সংঘাতের পর অবশেষে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েলের মন্ত্রিসভাও এই চুক্তিকে অনুমোদন করেছে। এই সংঘাতে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম নির্মম হত্যাকাণ্ড হিসেবে মনে করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, আজ রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। কাতারের মধ্যস্থতায় তৈরি হওয়া এই চুক্তির ফলে গাজায় সংঘাত বন্ধ হওয়ার পাশাপাশি হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তির পথও উন্মুক্ত হচ্ছে। যদিও গাজার সংকট সমাধান এখনও দূরবর্তী, তবে দীর্ঘ আলোচনা শেষে এই চুক্তিকে গাজার যুদ্ধ থামানোর প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে, কাতার ও মিসরে গাজার যুদ্ধবিরতি নিয়ে বেশ কয়েকটি দফায় আলোচনা হয়েছে, কিন্তু সঠিক সহযোগিতার অভাবে সেগুলো সফল হয়নি। তবে এবার দুই পক্ষই চুক্তি মানতে সম্মত হয়েছে, যার পেছনে কয়েকটি দেশের চাপ এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের সক্রিয়তার ভূমিকা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছেন এবং চুক্তির কার্যকর করার বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি জানান, এই যুদ্ধবিরতি তিনটি ধাপে কার্যকর হবে। প্রথম ধাপ ছয় সপ্তাহ স্থায়ী হবে, দ্বিতীয় ধাপে স্থায়ী সমাধানের আলোচনা হবে এবং তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন নিয়ে আলোচনা হবে।
প্রথম ধাপে হামাস ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে। অর্থতে, গাজায় চিকিৎসা এবং ত্রাণ সরবরাহের জন্য ৬০০টি ট্রাক প্রবেশ করার অনুমতি দেবে এবং গাজার অবশিষ্ট হাসপাতালগুলোর জন্য ৫০টি জ্বালানি ভর্তি লরি পাঠানো হবে।
চুক্তির দ্বিতীয় ধাপে যদি শর্ত পূরণ হয়, তবে ফিলিস্তিনিদের মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হবে। তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহ ফেরত এবং গাজার পুনর্গঠন নিয়ে কাজ শুরু হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সশস্ত্র হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে, ফলে ৪৬ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। নির্মমতাকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা চলতে থাকে, যার ফলস্বরূপ এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।
তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং নেতানিয়াহুর মন্ত্রিসভায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে। জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির যুদ্ধবিরতি ইস্যুতে পদত্যাগের হুমকি দিয়েছেন, কিন্তু শান্তির জন্য ইসরাইলের নাগরিকদের মধ্যে সমর্থন বজায় রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ