ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে ঢাবি অ্যালামনাই’র চড়ুইভাতি অনুষ্ঠান
ডুয়া নিউজ:সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়ার কর্মকর্তারা আজ এক চড়ুইভাতি অনুষ্ঠানে মিলিত হন।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘ছায়াতল বাংলাদেশ’ ঢাকার অদূরে কেরানীগেঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে সংগঠনটির সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী, সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল ও বায়েজীদ বোস্তামী (দপ্তর) চড়ুইভাতি অনুষ্ঠানে যোগদান করেন।
ছায়াতল বাংলাদেশ-এর চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সোহেল রানা এবং সহকারী প্রকল্প সমন্বয়কারী মাহমুদা আফরোজ তানভী অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চড়ুইভাতি অনুষ্ঠানে ৬৩ জন সেচ্ছাবেবী এবং ১০০ জন সুবিধাবঞ্চিত পথশিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠান সম্পর্কে ডুয়ার সদস্য সচিব আবদুল বারী ড্যানী বলেন, সুবিধাবঞ্চিত পথশিশুদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য আমরা তাদের সাথে শামিল হয়েছি।
তিনি জানান, গত ৬ জানুয়ারি সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে ডুয়ার পক্ষ থেকে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আমরা পথশিশুদের কল্যাণে ভবিষ্যতেও আমাদের সম্ভাব্য সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকবো।
ছায়াতল বাংলাদেশ-এর চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন জানান, কেরানীগঞ্জে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য একটি স্থায়ী আবাসন গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে ৩৩ শতাংশ জায়গা কেনা হয়েছে। আরও কিছু জায়গা নেয়ার প্রক্রিয়ায় রয়েছে। তিনি এক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতা প্রত্যাশা করেন।
৩৩ শতাংশ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)