ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
মানবিক দায়িত্ব পালনে বিএনপির প্রতিশ্রুতি অব্যাহত
নিজস্ব প্রতিবেদক :জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি সবসময় দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক শক্তি। দেশের যে কোনো দুর্যোগে বিএনপির নেতাকর্মীরা মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায় এবং অসহায়দের সহায়তায় এগিয়ে আসে।
শহিদুল ইসলাম বাবুল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কালিখোলা এলাকায় এক মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি সদরপুরের বিভিন্ন ইউনিয়নে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, দেশের প্রতিটি স্তরের বিএনপি নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়াক। শহিদুল ইসলাম বাবুল বলেন, এই কঠিন সময়ে মানবিক দায়িত্ব পালন করেই প্রমাণ করা সম্ভব যে, বিএনপি সত্যিকার অর্থে জনগণের দল এবং জনগণের সেবক।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান (বদু), সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম-আহ্বায়ক কে. এম আবু সাঈদ প্রমুখ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে