ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (২৪ ফেব্রুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজনৈতিক দল, মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই নজর দেওয়া যাক উল্লেখযোগ্য আয়োজনগুলোতে।
বিএনপির কর্মসূচি
নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের বিজয়ী সংসদ সদস্যরা বেলা সাড়ে ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা জানাবেন। এ সময় তারা শহীদ জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় চানখারপুলে অবস্থিত ঢাকা বার্ন হাসপাতালে চট্টগ্রামের হালিশহরে সিলিন্ডার বিস্ফোরণে আহতদের দেখতে যাবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
ডিএনসিসি প্রশাসকের কর্মসূচি
দুপুর ২টায় জিয়া উদ্যানে নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি
একই সময় জিয়া উদ্যানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুস সালামও শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কর্মসূচি
সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ‘অবিসংবাদিত তারেক রহমান’ শীর্ষক প্রবন্ধ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন।
ভূমি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল ১১টায় তেজগাঁওয়ের ভূমি ভবনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ভূমিসেবা কলসেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র পরিদর্শন করবেন।
বিরোধী দলীয় নেতার কর্মসূচি
বিকাল পৌনে ৫টায় শেওড়াপাড়ার মনিপুর স্কুল ব্রাঞ্চ-৩ প্রাঙ্গণে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাফরুল পশ্চিম থানা। এতে প্রধান অতিথি থাকবেন আমীরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
অন্যান্য আয়োজন
সকাল ১১টায় আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে (হজ্জ ক্যাম্পের বিপরীতে) সৌদি আরব ফেরত নিখোঁজ রিজিয়ার পরিচয় উদঘাটন ও পরিবারের কাছে হস্তান্তর বিষয়ে ব্র্যাক ও পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) যৌথ সংবাদ সম্মেলন করবে। অনুষ্ঠানে ব্রিফ করবেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান এবং অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে স্নাতক ফলাফলের ভিত্তিতে বৃত্তি, যারা আবেদন করতে পারবেন
- ঢাবি উপাচার্য পদের আলোচনায় দুই নারী শিক্ষক
- কে হচ্ছেন ঢাবির পরবর্তী উপাচার্য, আলোচনায় ৬ অধ্যাপকের নাম
- ফ্যামিলি কার্ডের জন্য যেভাবে আবেদন করবেন
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের দুই গ্রুপ ও পূর্ণাঙ্গ সূচি দেখুন এখানে
- সুন্নাহ মেনে সেহরি খাওয়ার সময় ও বিশেষ কিছু নিয়ম
- পবিত্র রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সময়সূচি প্রকাশ
- রমজান মাসের ছুটি নিয়ে যা জানাল মাউশি
- কাল থেকে বন্ধ সব স্কুল, রমজানে ছুটির নতুন প্রজ্ঞাপন
- দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
- রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ
- কে কে হচ্ছেন মন্ত্রী? শেষ মুহূর্তের তালিকায় যাদের নাম
- ডিভিডেন্ড ঘোষণা করেছে রবি
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ