ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৯টার মধ্যে অফিস নিশ্চিত করতে আইন মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: অফিস সময় মেনে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সকাল ৯টার মধ্যে দপ্তরে উপস্থিত না হওয়া বা অনুমতি ছাড়া আগেভাগে অফিস ত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের বিচার শাখা-৫ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান।
অফিস আদেশে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী স্পষ্ট করা হয়েছে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা, অনুমতি ছাড়া অফিস ত্যাগ এবং নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়া এসবই অফিস শৃঙ্খলার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।
প্রশাসনিক কার্যক্রমে গতি আনা ও দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনায় বলা হয়েছে, কর্মদিবসে সবাইকে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। পবিত্র মাহে রমজানে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজানের পর বিকেল ৫টার আগে কেউ অফিস ত্যাগ করতে পারবেন না।
দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস চলাকালীন বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান (যুগ্মসচিব/সলিসিটর)-এর অনুমতি নিতে হবে। পাশাপাশি অফিস ত্যাগের ক্ষেত্রে নির্ধারিত রেজিস্টারে এন্ট্রি ও ডিজিটাল হাজিরা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অমান্য করলে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত