ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি
গাজায় প্রবেশের জন্য প্রস্তুত ১৩০০ ত্রাণবাহী ট্রাক: ইউনিসেফ
ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশের জন্য ১ হাজার ৩০০ ত্রাণবাহী ট্রাক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া বোলেন। তিনি আল জাজিরাকে জানিয়েছেন, “ইউনিসেফের পক্ষ থেকে, ১ হাজার ৩০০ ট্রাক প্রস্তুত। এরপর ত্রাণবাহী আরও ৭০০ ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে। আমরা একা নই, অন্যান্যরা এসব মানবিক সহায়তা প্রস্তুতে কাজ করছেন।”
ইউনিসেফের এই কর্মকর্তা আরও বলেন, গাজার অনেক বাসিন্দা উত্তরাঞ্চল থেকে আল-মাওয়াসির দিকে চলে গেছেন। যুদ্ধবিরতি কার্যকর হলে, তারা আবারও নিজ বাড়িতে ফিরে যেতে পারবেন। তবে বিষয়টি জটিল, তাই ত্রাণ সহায়তা কার্যক্রমের সঙ্গে এটি সমন্বয় করে পরিচালনা করা হবে।
দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের চুক্তি অনুযায়ী, গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ধীরে ধীরে সেখানে ফিরে যেতে পারবেন, তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই এটি সম্ভব হবে। সিভিল ডিফেন্সের মুখপাত্র গাজার বাসিন্দাদের সাবধান করে বলেছেন, “তাড়াহুড়া করে উত্তরাঞ্চলে যাবেন না, কারণ সেখানে অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র থাকতে পারে।” তিনি জানান, উত্তরাঞ্চলের ৯০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।
এদিকে আগামী রবিবার যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাস ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, যার বিনিময়ে ইসরায়েল ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। প্রথম পর্যায়ে ৩ ইসরায়েলি জিম্মির পরিবর্তে ৯৫ ফিলিস্তিনি মুক্তি পাবেন, যাদের মধ্যে ৬৯ নারী, ১৬ পুরুষ এবং ১০ শিশু রয়েছেন।
চুক্তির শর্ত অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম পর্যায় ৪২ দিন স্থায়ী হবে, তবে এটি আরও বাড়ানো হতে পারে। চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির ক্ষেত্রে নারী, বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ফিলিস্তিনি মুক্তি পাবেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ