ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ঘুড়ে দাড়ানোর চেষ্টায় ব্রাজিল, যা বললেন কোচ আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের ব্যস্ততা শেষ হতেই নতুন মিশনে নামছে দক্ষিণ আমেরিকার জায়ান্টরা। আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে তাদের প্রীতি ম্যাচ অভিযান। প্রস্তুতি ম্যাচের অংশ হিসেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নামছে এশিয়ান সফরে, যেখানে প্রথম প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ম্যাচের আগেই শিষ্যদের উদ্দেশে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন—ব্যক্তিগত খ্যাতির জন্য নয়, দলের জয়ের জন্য খেলতে হবে সবাইকে।
অক্টোবর উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা—প্রথমে দক্ষিণ কোরিয়া, এরপর জাপানের বিপক্ষে। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় শুরু হবে প্রথম ম্যাচটি। বিশ্বকাপ বাছাইপর্বে আশানুরূপ ফল না পাওয়ায় (লাতিন অঞ্চলে ৫ম স্থান) আনচেলত্তির জন্য এই দুই ম্যাচ শিষ্যদের পরখ করে দেখার গুরুত্বপূর্ণ সুযোগ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “আমরা জানি, এশিয়ান দলগুলো অনেক উন্নতি করেছে। এই দুটি ম্যাচ শুধু প্রতিপক্ষকে জানার নয়, বরং বিশ্বকাপে সম্ভাব্য চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করার দারুণ সুযোগ। দলের মান, মনোভাব ও সামগ্রিক পারফরম্যান্স উন্নত করার দিকেই আমাদের ফোকাস।”
তিনি আরও যোগ করেন, “ফুটবলারদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। কিন্তু ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই মুখ্য। আমি সেই খেলোয়াড়দের চাই, যারা ব্যক্তিগতভাবে সেরা হতে নয়, বরং ট্রফি জেতার স্বপ্ন নিয়ে খেলবে।”
উল্লেখ্য, ২০০২ সালের পর থেকে বিশ্বকাপে শিরোপা-খরা কাটাতে পারেনি ব্রাজিল। এবার ২০২৭ সালের আসরে সেই শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারা। বিদেশি কোচ হিসেবে প্রথম পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়া আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত চার ম্যাচে ব্রাজিলের রেকর্ড—দুটি জয়, একটি ড্র ও একটি পরাজয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)