ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এভাবেও হারতে হয়! শেষ ভুলে কপাল পুড়ল বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: শেষ মুহূর্তের হৃদয়বিদারক এক ঘটনায় জয় হাতছাড়া করে হতাশার রাত কাটাতে যাচ্ছে বাংলাদেশ। টানটান উত্তেজনায় ভরা ৭ গোলের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪–৩ গোলে হেরে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার স্বপ্ন আরও কঠিন করে ফেলল জামাল ভূঁইয়ারা। ম্যাচজুড়ে লড়াই, ঘুরে দাঁড়ানোর চেষ্টা আর গোলের পর গোল—সবকিছু মিলিয়ে দর্শকরা পেলেন রোমাঞ্চকর এক ফুটবল নাটক, যার পরিসমাপ্তি হলো বাংলাদেশের কষ্টের হারে।
শুরুটা ছিল আশাব্যঞ্জক। ১৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রিকিকে হংকংয়ের জালে বল জড়ান হামজা চৌধুরী। শেখ মোরসালিনের সঙ্গে দ্রুত আলাপের পর সরাসরি শট নিয়ে গোল করেন এই মিডফিল্ডার। গোলটি যেন প্রমাণ করল, কেন তাঁকে বেঞ্চে বসানো উচিত ছিল না।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে হংকং সমতায় ফিরে আসে এভেরতনের গোলে। দ্বিতীয়ার্ধে একের পর এক ভুলে ম্যাচের মোড় ঘুরে যায়। ৫০ মিনিটে বাংলাদেশের ব্যাক পাসের ভুলে রাফায়েল মেরকিয়েস এগিয়ে দেন হংকংকে। ৭৪ মিনিটে তাঁর দ্বিতীয় গোলেই ব্যবধান হয় ৩–১।
শেষ দিকে বাংলাদেশ কিছুটা প্রাণ ফিরে পায়। ৮৪ মিনিটে শেখ মোরসালিন এবং যোগ করা সময়ের নবম মিনিটে শমিত শোম গোল করে ম্যাচে সমতা ফেরান। তখন মনে হচ্ছিল, অন্তত একটি পয়েন্ট পেতে যাচ্ছে লাল–সবুজ জার্সিধারীরা। কিন্তু যোগ করা সময়ের ১১তম মিনিটে আবারও বাংলাদেশের ডিফেন্সের ভুলে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে জয় নিশ্চিত করেন মেরকিয়েস।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্তব্ধ স্টেডিয়াম, হতাশ খেলোয়াড়রা, আর গ্যালারিতে নেমে আসে নীরবতা। ফাহামিদুল ইসলাম কেঁদে ফেলেন, হামজা হতাশ মুখে তাকিয়ে থাকেন আকাশের দিকে—এভাবেও হারতে হয়!
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি