ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে ছাত্রী হল নির্মাণে চীনের অর্থায়ন, বাজেট অনুমোদিত
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণে বড় পদক্ষেপ নিয়েছে চীন সরকার। ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল’, যা সম্পন্ন হলে প্রায় ১ হাজার ৫০০ ছাত্রী থাকার সুযোগ পাবেন।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন সরকারের আর্থিক সহায়তায় এই হল নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কয়েক মাস আগে ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে প্রস্তাবটি চীনা কর্তৃপক্ষের কাছে পাঠায়।
চীন সরকার ইতিমধ্যে প্রকল্পটির অনুমোদন দিয়েছে এবং এখন চলছে অভ্যন্তরীণ প্রক্রিয়া। এই ধাপ শেষ হলে চীনের একটি বিশেষজ্ঞ দল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করতে ঢাকায় আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, প্রকল্পের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নিয়মিতভাবে ঢাকাস্থ চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?