ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
১৩ শেয়ারেই সর্বনাশ! বিনিয়োগকারীদের আর্তনাদ!
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: ধারাবাহিক দরপতনে এমনিতে শেয়ারবাজারে রক্তক্ষরণ হচ্ছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণও বাড়ছে। এরমধ্যে তালিকাভুক্ত ১৩ কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে হাহাকার করছে বিনিয়োগকারীরা। আজ (০৯ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। যার মধ্যে ১৩টি কোম্পানির শেয়ারে সর্বনিম্ন দরেও ক্রেতা পাওয়া যায়নি। এর ফলে ক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ওই ১৩ কোম্পানি। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- জিএসপি ফাইন্যান্স, ইউনিয়ন ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, বিআইএফসি, পিপলস লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফাস ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে জিএসপি ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩০ পযসা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ইউনিয়ন ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে সোস্যাল ইসলামী ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৫০ পযসা বা ৯.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ টাকা ৭০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০ পয়সা বা ৯.৫২ শতাংশ, এক্সিম ব্যাংকের ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২০ পয়সা বা ৮.৭০ শতাংম, বিআইএফসির ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ, পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা ৬.৬৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ টাকা ৯০ পয়সা, ৩ টাকা ৯০ পয়সা, ২ টাকা ১০ পয়সা, ৩ টাকা ২০ পয়সা, ১ টাকা ১০ পয়সা, ২ টাকা ৩০ পয়সা, ১ টাকা ৩০ পয়সা,১ টাকা ৪০ পয়সায়, ১ টাকা ৫০ পয়সা এবং ১ টাকা ৫০ পয়সায়।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি