ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ম্যান ভার্সেস বেবি: মিস্টার বিন ফিরলেন
বিনোদন ডেস্ক :রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন, বিশ্বজুড়ে মিস্টার বিন চরিত্রের মাধ্যমে পরিচিত ব্রিটিশ অভিনেতা ও কমেডিয়ান, আবারও দর্শকদের জন্য হাসির ঝলক নিয়ে ফিরছেন। তাঁর নতুন সিরিজ ‘ম্যান ভার্সেস বেবি’-তে দেখা যাবে আগের মতোই ট্রেভর বিংলি চরিত্রে রোয়ানকে, এবার দুই শিশুর দায়িত্ব সামলাতে গিয়ে নানা কৌতুকপূর্ণ পরিস্থিতিতে জড়াচ্ছেন তিনি।
২০২২ সালে নেটফ্লিক্সে ৯ পর্বের ‘ম্যান ভার্সেস বি’ সিরিজে মিস্টার বিনের মৌমাছির সঙ্গে হাস্যকর যুদ্ধ দর্শকদের মন কাড়া ছিল। এবার তিন বছর পর আসছে সিক্যুয়েল, যেখানে বিংলি কেয়ারটেকারের কাজ করতে করতে এক স্কুলে ক্রিসমাস ছুটির সময় নামপরিচয়হীন দুই শিশুর দায়িত্ব পান। শিশুদের দেখাশোনার চ্যালেঞ্জে পড়তে গিয়ে তার ছুটি এবং শান্তি মুহূর্তে পরিণত হয় একাধিক হাস্যকর ও নাজেহাল পরিস্থিতিতে।
নেটফ্লিক্স ইতোমধ্যে ‘ম্যান ভার্সেস বেবি’ সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছে। সিরিজটি ১১ ডিসেম্বর থেকে প্ল্যাটফর্মে দেখা যাবে। অভিনয়ের পাশাপাশি সিরিজটি লিখেছেন ও নির্দেশনাও দিয়েছেন রোয়ান অ্যাটকিনসন ও উইল ভেডিস। মিস্টার বিনের কমেডি জাদু নতুন গল্পের সঙ্গে ক্রিসমাসের আনন্দের সঙ্গে ফিরে এসেছে, যা সব বয়সী দর্শকদের মন জয় করবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি