ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নয় কোম্পানির ধাক্কায় শেয়ারবাজারে বড় পতন
হাসান মাহমুদ ফারাবী: চলতি সপ্তাহের শেষ ৪ কর্মদিবসই ধরাবাহিক দরপতন হয়েছে শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক এমনিতেই পতন হয়েছে। এর মধ্যে ৯ কোম্পানির কারণে পতনের মাত্রা আরো বেশি বেড়েছে। যে কারণে এদিন ডিএসইর প্রধান সূচক ৫৪.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৩.৭১ পয়েন্টে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৯টি হলো- বেক্সিমকো ফার্মা, ওয়ালটন হাইটেক, বিএটিবিসি, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউসিবি, এক্সিম ব্যাংক, বিকন ফার্মা, ইসলামী ব্যাংক এবং প্রাইম ব্যাংক। আজ এই ৯ কোম্পানির ডিএসইর সূচকের প্রায় ১৮ পয়েন্ট পতন ঘটিয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পতন ঘটিয়েছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি আজ ডিএসইর সূচকে প্রায় ৪ পয়েন্ট পতন ঘটিয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ২.৯০ শতাংশ কমে দাঁড়িযেছে ১১৩ টাকা ৯০ পয়সায়। আর শেয়ারটির দর ১১৩ টাকা থেকে ১১৮ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৫ কোটি ১৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পতন ঘটিয়েছে ওয়ালটন হাইটেক। কোম্পানিটির কারণে আজ ডিএসইর সূচকে ৩ পয়েন্টের বেশি পতন ঘটিয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৩০ পয়সা বা ১.৭৬ শতাংশ কমে ৪০৬ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। আর শেয়ারটির দর ৪০৪ টাকা ৯০ পয়সা থেকে ৪১৪ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট পতন ঘটিয়েছে বিএটিবিসি। কোম্পানিটির কারণে আজ ডিএসইর সূচকে ২ পয়েন্ট পতন ঘটিয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ১.৩৪ শতাংশ কমে ২৬৫ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। আর শেয়ারটির দর ২৬৪ টাকা ৯০ পয়সা থেকে ২৬৮ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৪ কোটি ২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সোস্যাল ইসলামী ব্যাংক প্রায় ২ পয়েন্ট, ইউসিবি ১ পয়েন্টের বেশি, এক্সিম ব্যাংক ১ পয়েন্টর বেশি, বিকন ফার্মা প্রায় ১ পয়েন্ট, ইসলামী ব্যাংক প্রায় ১ পয়েন্ট এবং প্রাইম ব্যাংক ১ পয়েন্ট পতন ঘটিয়েছে।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি