ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মক্কা-মদিনায় কবুতরকে খাওয়ানো নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক:সৌদি আরবে মক্কা ও মদিনা শহরে কবুতরদের খাবার খাওয়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে পবিত্র নগরীর পৌর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, নগরের জনস্বাস্থ্য রক্ষা করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য। যারা এই নিয়ম ভঙ্গ করবেন, তাদের ১ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।
সচিবালয় আরও জানায়, কবুতরের অতিরিক্ত উপস্থিতি এবং তাদের মলজনিত কারণে রোগজীবাণু ছড়ানোর ঝুঁকি বাড়ছে। পাশাপাশি, পবিত্র স্থান ও আশেপাশের ভবনেরও ক্ষতি হচ্ছে। এসব কারণে নগর কর্তৃপক্ষ নাগরিকদের উৎসাহিত করছে, তারা যদি নিষেধাজ্ঞা ভাঙতে কেউ দেখেন, তবে সেই মুহূর্তের ছবি তুলে কর্তৃপক্ষকে জানান। এই উদ্যোগের লক্ষ্য হলো পবিত্র নগরীর পরিবেশ এবং জনস্বাস্থ্য সুরক্ষিত রাখা, যাতে উভয়ই স্থায়ীভাবে স্বচ্ছ ও নিরাপদ থাকে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা