ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আল্ট্রাসাউন্ড প্রযুক্তিতে ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত
স্বাস্থ্যডেস্ক: ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা নিয়ে এসেছে আল্ট্রাসাউন্ড প্রযুক্তি। মানবদেহের অভ্যন্তরে রোগ নির্ণয় ও হাড় ভাঙা চিকিৎসায় দীর্ঘকাল ধরে ব্যবহৃত এই উচ্চ-কম্পাঙ্কের শব্দ তরঙ্গ এখন অস্ত্রোপচার ছাড়াই ক্যানসার টিস্যু ধ্বংস করতে সক্ষম 'হিস্টোট্রিপসি' নামে পরিচিত একটি নতুন পদ্ধতি।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ঝেন জু গত দশকে এই পদ্ধতি আবিষ্কার করেন। ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) লিভার টিউমার চিকিৎসার জন্য এই প্রযুক্তি অনুমোদন করে। পরের বছর যুক্তরাজ্য ইউরোপে প্রথম অনুমোদন দিয়ে এনএইচএসে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে।
হিস্টোট্রিপসি পদ্ধতিতে শক্তিশালী আল্ট্রাসাউন্ড তরঙ্গ টিউমারের নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত করা হয়, যা ক্ষুদ্র মাইক্রোবাবল তৈরি করে এবং বিস্ফোরিত হয়ে ক্যানসার কোষ ভেঙে দেয়। শরীরের ইমিউন সিস্টেম তখন সেই ক্ষতিগ্রস্ত টিস্যু সরিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, এই চিকিৎসা দ্রুত, ব্যথাহীন এবং বিষাক্ত নয়। রোগীরা সাধারণত একই দিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, আল্ট্রাসাউন্ড শুধু টিউমার ধ্বংস নয়, ইমিউনোথেরাপি ও রেডিওথেরাপির কার্যকারিতা বাড়াতেও সহায়ক হতে পারে। তবে দীর্ঘমেয়াদি ফলাফল এবং কিছু নির্দিষ্ট অঙ্গের জন্য এর নিরাপত্তা বিষয়ে আরও গবেষণার প্রয়োজন। অধ্যাপক ঝেন জু আশা প্রকাশ করেছেন যে এই প্রযুক্তি ভবিষ্যতে রোগীদের ক্যানসার চিকিৎসার কষ্ট লাঘব করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)