ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ব্যাচেলরদের গল্পে ফিরে এলো নেহাল
বিনোদন ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তরা পেতে যাচ্ছেন সিজন ৫-এর নতুন পর্ব। আগামীকাল ৯ অক্টোবর বঙ্গ-এর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে পর্ব ৩৩-৪০। এবারের পর্বগুলোর মূল আকর্ষণ হিসেবে থাকছে ‘নেহাল’ চরিত্রের প্রত্যাবর্তন এবং ‘শিমুল’-কে ঘিরে রহস্যময় কাহিনী, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
নতুন পর্বের গল্প ঘুরে বেড়াচ্ছে দুটি বড় প্রশ্নের চারপাশে। কেন নেহাল ফিরে এলো? তার এই আকস্মিক প্রত্যাবর্তন কি ব্যাচেলরদের জীবনে নতুন কোনো ঘটনাবলি নিয়ে আসবে? কাবিলা, পাশা, হাবু ভাইদের সঙ্গে তার সম্পর্কের পূর্বের সমীকরণ কি এবার বদলাবে? দর্শকরা অধীর আগ্রহে এই সব প্রশ্নের উত্তর জানতে আগ্রহী।
অন্যদিকে, নেহালের প্রত্যাবর্তন আনন্দের হলেও দর্শকদের মনে একটাই প্রশ্ন—শিমুল কোথায়? কবে সে ফিরবে?
পরিচালক কাজল আরেফিন অমি জানান, নেহালের ফিরে আসার কারণ এবং শিমুলের অনুপস্থিতি, দুটোই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দর্শকরা নতুন পর্বগুলোতে এই সব রহস্যের উত্তর খুঁজে পাবেন।
বঙ্গ জানিয়েছে, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন পর্বগুলো সরবরাহ করা হচ্ছে। তারা আশা করছে, এবারের গল্প ভক্তদের প্রত্যাশা পূরণ করবে। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শিমুল শর্মা, পাভেলসহ আরও অনেকে।
আগামীকাল ৯ অক্টোবর থেকে দর্শকরা Bongo প্ল্যাটফর্মে মাত্র ৪০ টাকায় নতুন পর্ব প্রি-বুক করতে পারবেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর